দুয়ারে কড়া নাড়ছে শীত। সেই সঙ্গে শীতকালীন নানা অসুখ-বিসুখের লক্ষণ দেখা দিচ্ছে। এসব রোগের বেশিরভাগই প্রতিরোধযোগ্য। উপযুক্ত পোশাক, সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান টিকা ও হালকা ব্যায়াম আমাদের সুরক্ষার প্রথম হাতিয়ার।
শীতের শুরু থেকেই সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, ত্বকের সমস্যা ও অস্থিসন্ধির ব্যথার মতো নানা স্বাস্থ্য সমস্যা বাড়তে দেখা যায়। এ সময় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বাংলাদেশে শীত তুলনামূলক মৃদু হলেও তাপমাত্রার ওঠানামা, শুষ্ক আবহাওয়া, ধুলোবালি ও বায়ুদূষণের কারণে শিশু...