বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি উঠলেও সরকার তার আইনি সুরক্ষা এবং আইনানুগ সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্তে অটল। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রের ভাষ্য, বিষয়টি শুধু একজন সাবেক রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্ন নয়; বরং চব্বিশের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখা, ক্ষমতা হস্তান্তরের সংকট সামাল দেওয়া এবং অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থায় উত্তরণ...