দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের মালভবানীপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পার হলেও সেখানে এখনো শুরু হয়নি পাঠদান। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি অচল থাকায় হতাশ স্থানীয় বাসিন্দারা। এদিকে বিদ্যালয়ের জন্য দান করা জমি ফেরত চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জমিদাতা।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় ২০০০ সালে। ২০০১ সালে পাঠদানের অনুমতি এবং অস্থায়ী স্বীকৃতি মেল...