ময়মনসিংহের ভালুকায় ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে প্রতিপক্ষকে ভীতি দেখাতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে।আজ বৃহস্পতিবার দুপুরে কয়েকশ লোক লাঠিসোঁটা নিয়ে হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত এসকিউ কারখানা এলাকায় মিছিল ও মহড়া দেয়।স্থানীয় সূত্র জানায়, এসকিউ কারখানার ঝুট সংগ্রহ ও বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিএনপির স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সাম্প্রতিক উত্তেজনার...