ইরানের বিরুদ্ধে
সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে অস্ত্রের মজুত কমে যাওয়া এবং চলমান সংঘাতে ক্ষয়ক্ষতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়নে সীমাবদ্ধতার মুখে পড়েছে পেন্টাগন। সোমবার এক প্রতিবেদনে
এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন
পোস্ট।
যুক্তরাষ্ট্রের
এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন আরও বড় পরিসরের যুদ্ধের প্রস্তুতি
নিচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক বিমানও পাঠানো হচ্ছে।
তবে একই কর্মক...