অস্ট্রেলিয়ার সরকারি
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে সরকারি ও অপ্রকাশ্য নথিতে প্রবেশ করেছে ওপেনএআইয়ের
একটি এআই এজেন্ট। গত জুনে ঘটে যাওয়া এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
বুধবার নিউইয়র্কে
সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্য পরিসংখ্যানবিষয়ক সেবার প্রকাশ্য ও অপ্রকাশ্য
নথিতে প্রবেশ করেছিল ওই এআই এজেন্ট। এ ঘটনায় উদ্বেগ জানাতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী
কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।
আলবানিজ বলেন, ‘আজ আমি
ওপেনএআইয়ের প্রধান...