Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে এআইয়ের হানা, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

এএফপি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩
অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে এআইয়ের হানা, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে সরকারি ও অপ্রকাশ্য নথিতে প্রবেশ করেছে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট। গত জুনে ঘটে যাওয়া এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বুধবার নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্য পরিসংখ্যানবিষয়ক সেবার প্রকাশ্য ও অপ্রকাশ্য নথিতে প্রবেশ করেছিল ওই এআই এজেন্ট। এ ঘটনায় উদ্বেগ জানাতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

আলবানিজ বলেন, ‘আজ আমি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলে এই ঘটনায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগের কথা জানিয়েছি।’

বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে বক্তব্য দেন অল্টম্যানসহ প্রযুক্তি খাতের কয়েকজন প্রধান নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন

গাজা পুনর্গঠনে খরচ হবে আড়াই বিলিয়ন ডলার

২৪ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, সরকারি সেবার বৃহত্তর নেটওয়ার্কে এ ধরনের অনুপ্রবেশের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি বলেন, ‘এ পর্যায়ে কোনো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে না। তবে তদন্ত চলছে।’

আলবানিজ আরও বলেন, ‘তা সত্ত্বেও এই পরিস্থিতি স্পষ্টতই অগ্রহণযোগ্য।’

ঘটনার বিস্তারিত জানতে এবং সরকারি অন্য কোনো ব্যবস্থায় এর প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখতে অস্ট্রেলিয়ার সিগন্যাল ডাইরেক্টরেট একটি ‘ফরেনসিক তদন্ত’ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। 

জাতিসংঘএআইঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: