আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সবচেয়ে বেশি ঋণ রয়েছে আর্জেন্টিনার। সংস্থাটির কাছে দেশটির বকেয়া ঋণের পরিমাণ ৫ হাজার ৬৮০ কোটি ডলার। এ তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানটির কাছে বাংলাদেশের বকেয়া ঋণের পরিমাণ ৩৯০ কোটি ডলার, যা ২০২৬ সালের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৮ শতাংশ।
আইএমএফের ঋণসংক্রান্ত তথ্যের ভিত্তিতে তৈরি এক তালিকায় এ চিত্র উঠে এসেছে। অক্টোবর ২০২৬-এর শুরুর দিকের তথ্য অনুযায়ী, ঋণগ্রহীতার তালিকায় আর্জেন্টিনার পর রয়েছে ইউক্রেন, পাকিস্তান, মিসর ও ইকু...