বাংলাদেশেরই একজন অল-রাউন্ডার
একসময় বিশ্ব ক্রিকেট শাসন করতেন। তিনি সাকিব আল হাসান। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের
কারণে সাকিব দেশে ফিরতে পারছেন না। অবশ্য পেস বোলিং অল-রাউন্ডার সে অর্থে বাংলাদেশে
কখনই ছিল না। গতকাল জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বিশাল হারের পর একজন পেস বোলিং অলরাউন্ডারের
অভাবের কথা বললেন নাজমুল হোসেন শান্ত।
জোহানেসবার্গে তিনদিন দারুণ
লড়াই করে শেষ দুই দিনে ধসে পড়েছিল বাংলাদেশ। সবচেয়ে বড় প্রশ্ন ছিল- পেসার শরীফুল ইসলামকে
কেন একাদশের বাইরে রাখা হলো? শান্ত বলেন, ‘শরীফুল, তাসকিন, হাস...