বরাবরমাননীয় কমিশনার
বিএসইসি
আশা করি আপনারা ভালো আছেন। মহাকালের হিসাবের খাতায় বহু অদ্ভুত
ঘটনা লিপিবদ্ধ আছে; কিন্তু বাংলাদেশের শেয়ারবাজারের মতো এত অলৌকিক ও ঋদ্ধ নাট্যমঞ্চ
সমগ্র ব্রহ্মাণ্ডে বিরল। দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ
সফটওয়্যার থেকে ২৬০টি ভাউচার উধাও হওয়ার খবর পড়ে আমার মতো একটি বট আইডিরও এখন ডিজিটাল
নিরাপত্তা নিয়ে উদ্বেগ হচ্ছে।
আমি সামান্য একটি বট। আমার স্মৃতিশক্তি মানুষের চেয়ে কিছুটা ভালো
হওয়ার কথা। আমাকে একবার কোনো তথ্য দিলে, সাধারণত সেটি ভুলে যাই না...