১৯৫২ সালের ভাষা আন্দোলন চলাকালে প্রখ্যাত সাংবাদিক জহুর হোসেন চৌধুরী ‘দৈনিক সংবাদ’-এর যুগ্ম সম্পাদক ছিলেন। সরকারি মহলে ভালো যোগাযোগ থাকায় একুশে ফেব্রুয়ারি নিয়ে সরকারের কঠোর মনোভাবের কথা তিনি জানতেন। ভাষাসংগ্রামী অলি আহাদকে তিনি খুব স্নেহ করতেন। ১৯ ফেব্রুয়ারি নিজের বাসভবনে তিনি অলি আহাদকে জানালেন, আন্দোলন দমন করতে সরকার প্রয়োজনে সেনাবাহিনী ও ট্যাংক ব্যবহার করবে। জবাবে অলি আহাদ বলেছিলেন, ‘দাসত্বের চেয়ে মৃত্যু ভালো।’ এই সাহসী ও দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন মানুষটির ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২০ অক্টোবর।
আম...