দেশে নারী স্বাধীনতা ও নারী প্রগতির কথা আমরা গর্বের সঙ্গে বলি। বলি, মেয়েরা এখন আর ঘরের চার দেয়ালে বন্দি নয়; তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে, চাকরি করছে, ব্যবসা করছে, প্রশাসন থেকে রাজনীতি— সবক্ষেত্রেই নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে। কথাগুলো মিথ্যা নয়। বরং গত কয়েক দশকে বাংলাদেশের মেয়েদের শিক্ষায় যে অগ্রগতি হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু এই সাফল্যের আড়ালে যদি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চাপা পড়ে যায়— মেয়েরা কতদূর পর্যন্ত যেতে পারছে? এ প্রশ্নের জবাবে যা পাওয়া যায়, তাতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই।
গত...