প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ চার দফা দাবিতে আগামী সোমবার রংপুর মহানগরে অর্ধদিবস হরতাল আহ্বান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।হরতাল সফল করতে এরই মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছে সংগঠনটি।প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন র...