পটুয়াখালীর গলাচিপায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। নিয়োগ থেকে বঞ্চিত আবেদনকারী ও বিএনপি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, সব শর্ত পূরণ করে আবেদন করেও তারা ডিলারশিপ পাননি। অন্যদিকে, অর্থ লেনদেনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি তাদের। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে যোগ্য ও বঞ্চিত আবেদনকারীদের ডিলারশিপ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।গত রবিবার ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অভিযোগের ঝড় ওঠে। বি...