রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে বেকার তরুণ-তরুণী, স্বল্প পুঁজির উদ্যোক্তা এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করা জরুরি। সরকারের বিনা জামানতে ঋণ দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। এই উদ্যোগের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো— যাদের মেধা ও শ্রম দেওয়ার সামর্থ্য আছে, ব্যবসা করার স্বপ্ন আছে কিন্তু পুঁজি নেই, তাদের পাশে দাঁড়ানো। অথচ দুঃখজনক বাস্তবতা হচ্ছে, ঋণের ঘোষণা যতটা সহজ-সরল ও আকর্ষণীয়, বাস্তবে এর বিপ...