দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আবারও সংকোচনের আভাস মিলেছে। সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) আগের মাসের তুলনায় ১ দশমিক ৩ পয়েন্ট কমে ৪৮ দশমিক ৬-এ নেমেছে। ফলে আগস্টে সম্প্রসারণের পর সেপ্টেম্বরে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সংকোচনের দিকে ফিরে গেছে।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে ৭ অক্টোবর সেপ্টেম্বরের পিএমআই প্রতিবেদন প্রকাশ করে। যুক্তরাজ্য সরকারের সহায়তায় এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব প...