ভেজালের এ সময়ে নিরাপদ খাবারের খোঁজে মানুষ যখন মরিয়া, তখন সেই চাহিদা পুঁজি করে বড় হচ্ছে ‘অর্গানিক’ পণ্যের বাজার। সাধারণ বাজারের তুলনায় কয়েকগুণ বেশি দাম দিয়েও মানুষ কিনছেন অর্গানিক চাল, ডাল, সবজি, মাছসহ নানা খাদ্যপণ্য। রাজধানীর অলিগলি থেকে শুরু করে সুপারশপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অসংখ্য ‘অর্গানিক’ পণ্যের দোকান। বাজার বিশ্লেষকদের ধারণা, দেশে এ বাজারের আকার কয়েক হাজার কোটি টাকা। কিন্তু যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার উত্তরই নেই— বাজারে বিক্রি হওয়া এসব পণ্য সত্যিই অর্গান...