মাদার মেরি কামস টু মি— বিটলসের ‘লেট ইট বি’ গানের দ্বিতীয় লাইন। পল ম্যাককার্টনি তার মা মেরিকে নিয়ে লিখেছিলেন গানটি। সহ-রচয়িতা ছিলেন জন লেনন (১৯৪০-১৯৮০)। অরুন্ধতী রায়ের মায়ের নামও মেরি। বিটলসের গান থেকেই বইয়ের নামটি নেয়া।উৎসর্গ বার্তায় অরুন্ধতী লিখেছেন—‘For Mary Roy, who never said Let It Be.’ কথাটার মধ্যে একটা বৌদ্ধিক রসিকতা আছে। বইটির প্রকাশনা অনুষ্ঠানের দিনও অরুন্ধতী মজা করে বলেছিলেন, এখানে তিনজন মেরি আছেন। খ্রিস্টধর্মের কুমারী মেরি, পল ম্যাককার্টনির মা আর আমার মা। তিনজনের মধ্যে মিল কেবল নামের।...