চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে দূরত্ব পৌনে এক কিলোমিটার। বিখ্যাত আসকারদিঘির পশ্চিম পাড়ে একটি ছোট্ট দোকান। উপরে টিন, পাশে বাঁশের বেড়া। দোকানে থরে থরে সাজানো থাকতো ফুটবলারদের জার্সি ও প্যান্ট। নাম অরবিট টেইলার্স। আগে দোকানের সাইনবোর্ড ছিল। পরে ঝড়ে উড়ে গেছে। এরকম ভাঙাচোরা জরাজীর্ণ দোকানটিতে একসময় পা পড়েছিল নামিদামি ফুটবলাদের। আশীষ ভদ্র, শেখ আসলাম, টুটুল, এফ আই কামাল, সাব্বির আরও অনেকে। প্রায় ৪০ বছর আগে তারা ছিলেন জাতীয় ফুটবল দলের তারকা। দোকানের মালিক সুনীল কান্তি দে। সত্তর, আশির দশকের এত এত তারকা ফু...