গাইবান্ধার সান্তাহার-লালমনিরহাট রেলপথে ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছেন হাজারো মানুষ। এ পথে থাকা ৮০টি রেলক্রসিংয়ের ৫০টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে প্রায় ৪০টি স্থানে নেই কোনো গেটম্যান। ফলে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন যানবাহনকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হচ্ছে। গত এক বছরে জেলায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ২২ জন। স্থানীয় বাসিন্দাদের তৈরি এসব অরক্ষিত পারাপারের পথের দায় নিতে চাইছে না রেল কর্তৃপক্ষও। কোনো কোনো স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়েই দায়িত্ব শেষ করেছে তারা। অথচ এসব পথে প্রতিদ...