বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের
আন্দোলন ও ক্ষোভের নেপথ্যে রয়েছে শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের অমীমাংসিত সংকট ও প্রশাসনিক
অদূরদর্শিতা। বন্যাসহ যেকোনো দুর্যোগে সময়োচিত ও সংবেদনশীল সিদ্ধান্তের অভাব শিক্ষার্থীদের
রাজপথে নামতে বাধ্য করে।
আমাদের শিক্ষাব্যবস্থা
আজ শুধু পরীক্ষা ও ফলাফলকেন্দ্রিক এক যান্ত্রিক কাঠামোয় রূপ নিয়েছে। প্রাথমিক থেকে
উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার চাপ, নম্বর প্রতিযোগিতা এবং নতুন করে ভর্তি পরীক্ষা
চালুর পরিকল্পনা শিক্ষাক্ষেত্রে বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যকে আরও গ...