বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক মারা গেছেন। গতকাল শুক্রবার বিকালে দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নব্বইয়ের দশকের এ নির্মাতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই, বাচিকশিল্পী অলোক রায় ঘটক।সম্প্রতি তার কেমোথেরাপি প্রায় শেষ পর্যায়ে ছিল। চিকিৎসায় সাড়া দিয়ে কিছুটা সুস্থও হয়ে উঠছিলেন বলে পরিচিতদের জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি বর্ণাঢ্য অধ্যায়ের অবসান হলো।নব্বইয়ের দশকে বাংলা ব...