একসময় বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি ছিল উন্নয়নশীল বিশ্বের জন্য সাফল্যের উদাহরণ। ১৯৭৫ সালে দেশে প্রজনন হার ছিল ৬ দশমিক ৩। কয়েক দশকের ধারাবাহিক প্রচেষ্টায় তা ২০২২ সালে নেমে এসেছিল ২ দশমিক ১৫ শতাংশে। কিন্তু সেই অর্জন এখন উল্টোপথে হাঁটছে। প্রজনন হার বেড়ে হয়েছে ২ দশমিক ৪, আর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৬২ দশমিক ৭ থেকে কমে ৫৮ দশমিক ২ শতাংশে নেমেছে। ১৮ কোটি মানুষের দেশে এটি নিছক কিছু পরিসংখ্যানের ওঠানামা নয়; ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
এ বিপর্যয়ের পেছনে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, মাঠপর্য...