কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই তাকে হত্যা করা হয়।গত মঙ্গলবার দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আজ শুক্রবার জেলা পুলিশের মিডিয়া সেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, মামলার তদন্তে চার আসামির বিরুদ্ধে অপরাধে জ...