বিদেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণে সুযোগ সুবিধা সীমিত করতে ফের পথে কাঁটা বিছিয়েছিলেন দেশটির অভিবাসী শত্রুখ্যাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত মঙ্গলবার এক ফেডারেল বিচারক আটকে দিয়েছেন সেই উদ্যোগ। একই দিনে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অধিকারের প্রশ্নে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিবাসন বিচারকরা।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বস্টনের মার্কিন জেলা আদালতের বিচারক জুলিয়া কোবিক বিদেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণ সীমিত করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে আগস্টে জারি করা দুটি নির্দেশনা কার্যকর করতে পারবে...