আরও উজ্জ্বল ত্বক, নিখুঁত টেক্সচার, দাগহীন আর কম
বয়সী দেখানোর প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে রূপচর্চায় বাড়তে থাকে প্রসাধনীর সংখ্যাও।
এর বিপরীতে জনপ্রিয়তা পাচ্ছে স্কিন ফাস্টিং ধারণাটি। লিখেছেন প্রিয়াঞ্জলি রুহি
আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটা কেমন মলিন
লাগে! অথচ যত্নের কমতি নেই। সকালে ঘুম থেকে উঠেই ক্লিনজার, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার,
সানস্ক্রিন ব্যবহারের পালা শুরু হয়। রাতে ফের একের পর এক রেটিনল, ভিটামিন-সি, স্ক্র্যাব,
ফেস মাস্ক... কত কী। ত্বকের যত্ন নিতে নিতে কখন যে রূপচর্চা একটি লম্বা তা...