অভিনয়,
নির্মাণ কিংবা লেখালেখি— বিভিন্ন পরিচয়ে নিজেকে মেলে ধরেছেন কুসুম
সিকদার। তবে কণ্ঠশিল্পী হিসেবেও
যে তার আলাদা একটি
যাত্রা রয়েছে, সেটি আবারও মনে
করিয়ে দিতে আসছে নতুন
গান। দীর্ঘ সাত বছর পর
মৌলিক গান নিয়ে ফিরছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। তার
নতুন গানের শিরোনাম ‘প্রবল ঘোর’। গানটি
লিখেছেন তিনি
নিজেই।
সম্প্রতি
নজরুলসংগীত ‘হেরা হতে হেলে
দুলে’ এবং রবীন্দ্রসংগীত ‘কোন
কাননের ফুল’ গেয়ে প্রশংসা
পেয়েছেন কুসুম। এবার নিজের লেখা
মৌলিক গান নিয়ে হাজির
হচ্ছেন তিন...