নাট্যমঞ্চ থেকে সিনেমায় অভিনয় করেছেন দাপটের সঙ্গে। কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও ছিলেন তেমনই সহজ-সরল ও এলাকাবাসীর ভালোবাসার মানুষ। নিজ গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, সামাজিক কাজে এগিয়ে আসতেন সবার আগে। সেই অভিনেতা সোহেল খান এখন চিরনিদ্রায় শায়িত তার গ্রামের কবরস্থানে। আজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। আজ মঙ্গলবার সকাল...