দেশীয়
চলচ্চিত্রের প্রয়াত দুই অভিনেতা ফারুক
এবং প্রবীর মিত্রের জন্মবার্ষিকী আজ। কাকতালীয় হলো,
ঢাকাই সিনেমায় তাদের অভিষেক হয়েছিল একই সিনেমায়! তাদের
প্রতি শ্রদ্ধাঞ্জলি লিখেছেন মাহফুজুর রহমান
বাংলা
বর্ণমালায় ‘প’-এর পরে আসে ‘ফ’। কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসের ধারাপাতে প্রবীর ও ফারুক আসেন একসঙ্গে। দুজনেরই অভিষেক ‘জলছবি’তে। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসের উত্তাল দিনে মুক্তি পায় সিনেমাটি। এ অঞ্চলের সিনেমার দুই শক্ত খুঁটি আকবর পাঠান ফারুক ও প্রবীর মিত্রের জন্মদিনও একই— ১৮ আগস্ট। দুজনের উৎসমুখ এক হ...