আজ যে শিশু, পৃথিবীর আলোয় এসেছে/আমরা তার তরে একটি সাজানো বাগান চাই/আজ যে শিশু, মায়ের হাসিতে ভেসেছে/আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই— গানের কথাগুলো স্বপ্ন দেখায় শিশুদের সুন্দর ভবিষ্যতের, প্রজন্ম থেকে প্রজন্মে সুন্দর পৃথিবী গড়ার। কিন্তু যে শিশুরা গড়বে আগামীর পৃথিবী, তারাই আজ বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে।
সম্প্রতি প্রকাশিত ইউনিসেফের চিলড্রেন ক্লাইমেট রিস্ক রিপোর্ট ও সেভ দ্য চিলড্রেনের তথ্য সামনে এনেছে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে কোটি কোটি শিশুর বিপন্ন ভবিষ্যতের শঙ্কার কথা। কখনো তীব্র তাপপ্রবাহ, কখনো...