দিনে এক ট্রেন। নিয়মিত কোনো মালবাহী ট্রেন নেই। ৯টি স্টেশনের তিনটির কার্যক্রমই শুরু হয়নি। অথচ এ রেলপথ বানাতে খরচ হয়েছে ৪ হাজার ২৬১ কোটি টাকা। মোংলা-বেনাপোল রেলপথ উদ্বোধনের দুই বছর পরের চিত্র এমনই।
অথচ মোংলা বন্দরকে জাতীয় রেল নেটওয়ার্কে যুক্ত করে পণ্য পরিবহন সহজ, সাশ্রয়ী ও দ্রুত করতে এ পথ তৈরি করা হয়। যাত্রী পরিবহনে একমাত্র ট্রেনটিও চলছে সীমিত সময়ে। ফলে বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামোর বড় অংশই থাকছে অব্যবহৃত।
পুরোপুরি শেষ হওয়ার আগে প্রকল্পটির উদ্বোধন হয় ২০২৩ সালের ১ নভেম্বর। বাণিজ্যিকভাবে ট্রেন চলা...