কুয়েতের অন্যতম ব্যস্ত সড়ক অ্যারাবিয়ান গালফ স্ট্রিটে অবৈধ গাড়ি প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিযোগে দুই চালককে গ্রেপ্তার করেছে দেশটির ট্রাফিক বিভাগ। একই সঙ্গে তাদের ব্যবহৃত বিএমডব্লিউ ও মার্সিডিজ ব্র্যান্ডের দুটি বিলাসবহুল গাড়ি স্থায়ীভাবে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগ এ অভিযান চালায়। জননিরাপত্তা বিঘ্নিত করা এবং অন্যদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অ্যারাবিয়ান গালফ স্ট্রিটে বে...