ইউরোপে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইতালি। অনিয়মিতভাবে প্রবেশ ও বৈধ অনুমতি ছাড়া অবস্থানকারীদের প্রত্যাবাসনের পাশাপাশি শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস।শুক্রবার, ২৩ অক্টোবর, দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় ইউরোপে অবৈধ প্রবেশ ও অবৈধভাবে অবস্থানের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতির কথা তুলে ধরা হয়। এতে নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।দূতাবাস...