জলের
নিজস্ব কোনো স্থিরতা নেই।
বাতাস বদলালে তার রঙ বদলায়,
আলো বদলালে বদলে যায় তার
শরীর। দূরের নৌকা, নদীর পাড় কিংবা
গাছের ছায়াও তাই কখনো একই
থাকে না। শিল্পীর চোখে
ধরা পড়া প্রকৃতিও এমনই—
দৃশ্যমান অথচ পরিবর্তনশীল, পরিচিত
অথচ প্রতিবার নতুন। ‘কন্টিনিউয়াম’-এর শিল্পকর্মগুলোয় প্রকৃতিকে
দেখার এই পরিবর্তনশীল দৃষ্টিই
বারবার ফিরে আসে। সিদ্ধার্থ
তালুকদার, কারু তিতাস ও
নাজমুল হক বাপ্পীর শিল্পকর্ম
নিয়ে লালমাটিয়ার ভূমি গ্যালারিতে আয়োজিত
দলীয় প্রদর্শনী ‘কন্টিনিউয়াম’ যেন তিনটি পৃথক
শিল্পভাষার মধ্য...