অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে ওয়েবসাইটে তিন বছর আগের সার্ভার বন্ধের নোটিশ দেখতে পাচ্ছেন সেবাগ্রহীতারা। ২০২৩ সালের ১৮ মে বিকাল ৪টা পর্যন্ত সার্ভার ডাউন থাকার ঘোষণা ২০২৬ সালেও প্রদর্শিত হওয়ায় ওয়েবসাইটের তদারকি ও হালনাগাদ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। সেবাগ্রহীতাদের প্রশ্ন, সার্ভার কবে স্বাভাবিক হবে?বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনলাইন আবেদন পোর্টাল (https://apps.ngte-welfaretrust.gov.bd/) এর হোমপেজে লেখা রয়েছে, বেসরকারি শিক্...