লাগাতার বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রধান সড়কসহ বিভিন্ন সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবান জেলা শহর কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অবরুদ্ধ নগরীতে পরিণত হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, সংযোগ সড়কগুলো পানির নিচে চলে যাওয়ায় জেলার বিভিন্ন উপজেলাও জলবন্দি হয়ে পড়েছে।শুক্রবার সকালে বৃষ্টি কিছুটা থেমে রোদ উঠলে নিম্নাঞ্চলের বানের পানি নামতে শুরু করে। তবে বিকাল থেকে আবারও অতিভারী ও টানা বর্ষণ শুরু হলে নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে পানি নেমে যাওয়া নিম্নাঞ্চল আবারও দ্বিগুণের বেশি এলাকায় প্লাবিত হয়।...