বছরে ৩৬৫ দিন। এর মধ্যে ২০২৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বন্ধ থাকছে ১৮৩ দিন। অর্থাৎ বছরের অর্ধেকের বেশি সময় বিচারকাজ বন্ধ থাকছে দেশের সর্বোচ্চ আদালতে। বিপরীতে আদালত খোলা থাকছে মাত্র ১৮২ দিন।
সুপ্রিম কোর্টের ২০২৬ সালের ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা যায়, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে ১০৪ দিন। এর বাইরে সুপ্রিম কোর্টের নিজস্ব অবকাশকালীন ছুটি ৬৩ এবং সরকারের ঘোষিত ছুটি ১৬ দিন। সব মিলিয়ে বছরে ১৮৩ দিন আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ থাকছে। এর বাইরে কখনো কখ...