চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারগুলোয় ভালো প্রবৃদ্ধি হয়েছে। তবে সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানি বেড়েছে তুলনামূলক কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে যুক্তরাষ্ট্রে রপ্তানি ১১ দশমিক ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬১ কোটি ২৯ লাখ ডলার। অন্যদিকে অপ্রচলিত বাজারে ৬ দশমিক ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২২ কোটি ৩২ লাখ ডলার। আবার ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ। এ সময় রপ্তানি হয়ে...