শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি— ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং আমরা নেটওয়ার্কের শেয়ার দর গত এক মাসে অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে, এসব দর বৃদ্ধির পেছনে নেই কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই)। ফলে মৌলভিত্তির পরিবর্তে দর বৃদ্ধির এ প্রবণতায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাজার-সংশ্লিষ্টরা।ডিএসই সূত্র বলছে, তিন কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে চেয়ে পৃথকভাবে কোম্পানিগ...