অনাগত সন্তানের আগমনী বার্তা পেয়ে নতুন জীবনকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়েন এক নারী। ক্ষুধা, অপমান, বঞ্চনা, কপটতা ও নানা সামাজিক অসংগতিতে ভরা পৃথিবীতে আরেকটি শিশুর জন্ম দেওয়া কতটা যুক্তিসংগত— এ প্রশ্নের মুখোমুখি হন তিনি। এটি অপেরা নাট্যদলের ১১তম প্রযোজনা ‘হাত বাড়িয়ে দাও’-এর গল্প। আজ রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে এর ১১তম মঞ্চায়ন হবে। ইতালীয় সাংবাদিক ও লেখিকা ওরিয়ানা ফালাচির বিখ্যাত গল্প ‘লেটার টু আ চাইল্ড নেভার বর্ন’ অবলম্বনে অ...