টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চান্দশী গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ও পানিনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও কৃষিজমিতে পানি জমে রয়েছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। পচা পানির দুর্গন্ধ, মশার উপদ্রব ও সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।
দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কার্যকর সমাধানে পৌরসভা ও প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই। নিয়মিত পৌরকর পরিশোধ করেও প্রয়োজনীয় নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষোভ প্রকা...