সবার
আগে বাংলাদেশকে রেখে বইয়ের আলোয়
দেশ গড়ার প্রত্যয় নিয়ে
শুরু হতে যাচ্ছে এবারের
অমর একুশে বইমেলা। আগামী ৭ জানুয়ারি শুরু
হয়ে মেলা চলবে ৬
ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে মেলা
পরিচালনা কমিটি এবারের প্রতিপাদ্যও চূড়ান্ত করেছে— ‘বইয়ের আলোয় গড়ব দেশ,
সবার আগে বাংলাদেশ’।
গত ২২ নভেম্বর থেকে
চলছে প্রকাশকদের নিবন্ধন কার্যক্রম। অনলাইন ও অফলাইনে আবেদন
গ্রহণ করা হচ্ছে। মেলার
সদস্য সচিব ড. সেলিম
রেজা আগামীর সময়কে বললেন, ‘এরই মধ্যে মেলা
পরিচালনা কমিটি গঠিত হয়েছে, একুশে
বইমেলার প্রতিপাদ্য ঠিক করা হয়...