নিয়মিত ডাল-ভাত না জুটলেও দেশের অনেক মানুষকে বাধ্য হয়ে কিনতে হয় ওষুধ। রোগব্যাধি অর্থনৈতিক অবস্থা দেখে আসে না, তাই বিপাকে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তরা। অসুস্থ হলেই যেতে হয় হাসপাতালে। সরকারি চিকিৎসাকেন্দ্র পেলেও নষ্ট থাকে পরীক্ষার যন্ত্র, মেলে না বিনামূল্যে ওষুধ। অনেক সময় বাইরে থেকে কিনতে হয় সামান্য ওয়ানটাইম ব্যান্ডেজ ও গজকাপড়ও। এরই মধ্যে দফায় দফায় বাড়ছে দাওয়াইয়ের দাম। শুধু কি তা-ই? শখানেক টাকা ঘুষ না দিলে একটি স্ট্রেচার বা হুইলচেয়ারও মেলা ভার।
এসব অনিয়ম, অব্যবস্থাপনা এবং ওষুধের বাজারে নৈরাজ্য দেখ...