পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের কারণে ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে— মজুরি বোর্ডের সভার আগে গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এ ক্ষতির হিসাব কীভাবে করা হলো? কারখানা বন্ধ হওয়া, ক্রয়াদেশ বাতিল হওয়া কিংবা উৎপাদন ব্যাহত হওয়ার পেছনে শ্রমিক আন্দোলনই একমাত্র কারণ কি না, সেটিও বিবেচনা করা দরকার। আমরা প্রায়ই দেখি, শ্রমিকরা আন্দোলনে নামলে শিল্পের ক্ষতির হিসাব সামনে আসে; কিন্তু কেন শ্রমিকদের পথে নামতে হচ্ছে, সেই প্রশ্নটি আড়ালে থেকে যায়।
শ্রমিকরা শুধু মজুরি বোর্ড বসার সময়ই আন্দোলন করেন না।...