ইরানে এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার অভিযোগে তার বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির পশ্চিমাঞ্চলীয় সানানদাজ শহরে এ ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার কথা স্বীকার করেছেন।নিহত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি। পুলিশের তথ্য অনুযায়ী, তার বয়স ১৯ বছর। তবে মানবাধিকার সংগঠন হানা জানিয়েছে, তার বয়স ছিল ১৬ বছর। কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাওয়ের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত শনিবার রাতে পরিবারের বাড়িতে তাকে হত্যা করা হয়।হেনগাওয়ের তথ্য অনুযায়ী,...