বেশ কয়েক মাসের বিরতির পর আবারও পর্দায় ফিরেছেন কলকাতার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। ‘গঙ্গা’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও অনামিকার ভূমিকা মুগ্ধ করেছে দর্শকদের। তাঁর চরিত্রটি ‘গঙ্গা’কে নিজের মাকে খুঁজে পেতে সাহায্য করবে। মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে নিজেকে এভাবে ফুটিয়ে তুলতে পারবেন, তা ভাবতেই পারেননি অনামিকা।তবে অনুরাগীদের অনেকেরই প্রশ্ন, এত দিন পর পর্দায় ফিরেও কেন মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্র বেছে নিলেন অভিনেত্রী? অনামিকা নিজেই জানিয়েছেন, কেন এই চরিত্রটিতে তিনি ‘না’ বলতে পারে...