মানুষ স্বভাবগতভাবেই সঙ্গপ্রিয়। জীবনের সুখ-দুঃখ, চিন্তা-চেতনা
ও স্বপ্ন ভাগাভাগি করার জন্য একজন ভালো বন্ধুর বিকল্প নেই। কিন্তু ইসলাম
বন্ধুত্বকে কেবল সামাজিক সম্পর্ক হিসেবে না দেখে এটিকে মানুষের ঈমান, চরিত্র ও
পরিণতির সঙ্গে গভীর সম্পর্কের কথা তুলে ধরেছে। তাই কাকে বন্ধু বানানো হবে, সে বিষয়ে
ইসলাম অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘সেদিন (কিয়ামতের দিন) বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকিরা ব্যতীত।’ (সুরা যুখরুফ, আয়াত : ৬৭) অর্থাৎ আল...