রেলওয়ের টিকিট বিক্রির কাজ করছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন
জয়েন্ট ভেঞ্চার’। ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরুই হয় এই প্রতিষ্ঠানের হাত ধরে। সহজের
সঙ্গে রেলের বর্তমান চুক্তি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এরই মধ্যে নতুন দরপত্র আহ্বান করেছে
রেলওয়ে। নতুন দরপত্রের ধরন, শর্ত ও যোগ্যতা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে পুরো প্রতিযোগিতায়
সহজ সহজভাবেই এগিয়ে থাকে।
দরপত্রে অংশ নিতে হলে গত ১০ বছরের মধ্যে
বাংলাদেশে রেলওয়ে বা অন্য কোনো গণপরিবহনের টিকেটিং ব্যবস্থা পরিচালনার অভিজ্ঞতা থাকতে
হবে। সেই ব্যবস্থায় এক বছরে অন্তত ৭০...