বরাবর
শিক্ষা সচিব
জনাব, ছোটবেলায় প্রায়ই বহুল প্রচলিত সংস্কৃত শ্লোক আওড়াতে হতো— ‘ছাত্রাণাম অধ্যয়নং তপঃ’। অর্থাৎ শিক্ষার্থীদের অধ্যয়নই তপস্যা। শিক্ষাকে আরাধনার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে সন্তানকে মানুষ করার জন্য জীবনের অনেক সাধ-আহ্লাদ বিসর্জন দিয়ে শিক্ষার পেছনে ছুটছি। ভেবেছিলাম, স্কুল-কলেজে পড়াশোনা করিয়ে সন্তানকে মানুষ করে তুলব। কিন্তু অতি সম্প্রতি শিক্ষামন্ত্রী মহোদয়ের আকস্মিক পরিদর্শনে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে গিয়ে মাত্র একজন শিক্ষার্থী পাওয়ার সংবাদ দেখে আমার শিক্ষাব্যবস্থা সম্পর্কে দীর্ঘদিন...