কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষি পণ্য রপ্তানি ও এগ্রিটেকের বিকাশ ঘটাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।আজ শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক কর্মশালা এবং দেশের শীর্ষ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।অধ্যাপক মামুন বললেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। জনসংখ্যা বৃদ...